Showing posts with label rakhi bandhan. Show all posts
Showing posts with label rakhi bandhan. Show all posts

Thursday, August 6, 2009

রাখী রাখিও না হাতে !!

বাঙলার মাটি, বাঙলার জল, বাঙলার বায়ু, বাঙলার ফল
রাখী বাঁধি হাতে, ছোরা নিয়ে সাথে, রাখি হাতে হাত, চলি দলে দল |
আকাশের বুকে কালো ধোঁয়া ছায়, বারুদের ঘ্রাণে বায়ু বিষময়
হাতে রাখি হাত, বাঁধি রাখী তায়, পাছে প্রাণ যায়, মনে ভয় হয় |
মানুষে মানুষে শুধু হানাহানি, হিংসা-কলহে বড় টানাটানি
বাঁধি রাখি আমি বন্ধুর এক হাতে বিষ দিই তার অন্য আরেক হাতে |
মিছরির কুচি পুরে নিয়ে মুখে, ছুরি খানা গুঁজি বন্ধুর বুকে
ভয় হয় যদি কেউ দেখে ফেলে , জরিময় রাখী বেঁধে দিই সুখে।
কত শত রাখী বাজারে এসেছে রাখি না কো তার খোঁজ
শুধু ভাবি মনে রাখী বাঁধবার কি এ প্রহসন রোজ?