আলো আর অন্ধকার
আলো আছে, আর আছে অন্ধকার,
আর আছে সুখ, সাথে দুঃখ নেই কার?
হাসি আছে, সাথে কান্না আছে তার,
নারী আছে, সাথে পুরুষ আছে তার ;
আছে খোলা আলোর জানালা,
আমি আছি অন্ধকারে একেলা,
দুঃখ নিয়ে বিলাস করি আমি,
সুখ যে বড় ক্ষণস্থায়ী তুমি,
তাই আলোর আশায় অন্ধকারে থাকি।
অন্ধকার কে একলা বসে ডাকি।
Wednesday, July 1, 2009
চ্যানেল ৮ (Sony ৮) এ ব্রেকফাস্ট শো FM AT 8 আমি
এই কবিতা টি সাথে সাথে রচনা করে ফোনে আমি বেস্ট কলার হয়ে Channel 8 এ আমন্ত্রণ পেয়েছিলাম |
Saturday, May 23, 2009
Wednesday, April 15, 2009
১লা বোশেখ : মল্লিকা, শুনতে পাচ্ছো ?
মল্লিকা, শুনতে পাচ্ছো ? আজ নতুন বোশেখের প্রভাতফেরী....তুমি একটা রামধনু রঙা নতুন শাড়িতে, আমি জ্যোত্স্না-রূপোলী জরি পাড়ে, মৈত্রেয়ী অস্তরাগের লাল ঢাকাইতে। বসুন্ধরা কাঁচপোকা রং সালোয়ারে, নাজিয়া জলরঙা উড়নি গায়ে আর রেশমী একটা পাটভাঙা ময়ূরকণ্ঠী মাহেশ্বরীতে। আর সবার আগে চলেছেন আমাদের সকলের ছন্দাদি একটা জলপাই রঙা জামদানিতে |
আমরা চলেছি ১৪১৬ কে স্বাগত জানাতে...সে কি লাবণ্যে পূর্ণ প্রাণের প্রয়াস !!
জানো মাস কয়েক আগের কথা । আমার ছাদের আলসেতে হঠাত একটা পারাবত এসে মুখে করে একটা চিরকুট দিয়ে গেল... জানতে চাইল আমার নাম, ধাম... কি যেন মনে হোল লিখে দিলাম | পৌঁছে গেল সে দরবারে । আবার দৌড়ে এসে দিয়ে গেল নিমন্ত্রণের ডাক । আমি হাজির হলাম ঠিক জায়গায় ঠিক সময়ে। পৌঁছে গিয়ে দেখি চেনা চেনা মুখ, রঙচঙে পোশাক ঠাণ্ডা ঠাণ্ডা ঘরে সাজানো মঞ্চ...অনেক আলোর মাঝে ঠিক প্রদোষে, সে এক সব পেয়েছির দেশে। আমায় কিন্তু চিনলোনা কেউ ..জানো? আমি দূর থেকে শুধু দেখলাম আর মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। কত কথা হল, হল কত গান....
ঠিক যেমন সুরের ভেলায় ভাসতে ভাসতে পৌঁছে যাই সকালের আমন্ত্রণে,
ছন্দের দোলায় শুনতে গান ডাউন মেমারি লেনে
আবার মনদরিয়ায় উঠবে তুফান জলসাঘরের টানে
গীতবিতানের বাতায়নে বসি মাটির গানে, হৃদয়ের টানে
আবার নতুন করে পাবো বলে..
নতুন বছরে পাবো তোমার নিমন্ত্রণ |
ভালো থেকো বন্ধু, ভালো থেকো তারার সবাই।
Labels:
Aj sakaler amontrane,
ASA,
TARA CLUB,
tara muzik club
Saturday, April 11, 2009
আজ সকালের ভুলের মাশুল দিতে দিতে...
তুমি বন্ধু হয়েছ বলে, সেদিন তোমায় দেখেছিলাম বিকেলবেলায় |
তুমি ভোরেরবেলা হয়ে এসেছো আজ নলবনের পাশটিতে, কান দিতে আমার ভুলগুলোর লিস্টিতে |
তুমি আসবে বলে আজ আমার ধূমায়িত চায়ের পেয়ালা ঠাণ্ডা হয়ে গেল,
তোমায় দেখবো বলে ওদিকে আমার দুধ উথলে গেল,
তুমি আসবে বলে আমি পূজোর বাসি ফুল ফেলতে ভুলে গেলাম,
তোমায় দেখবো বলে অপরাজিতা ফুল তুলতে গিয়ে আমি ভুল করে জবার কুঁড়ি তুলে ফেললাম,
তোমার জন্য চায়ের জল ফুটে ফুটে মরে গেল,
টোষ্টারে পাঁউরুটি জ্বলে পুড়ে একেবারে খাক !
তোমার জন্য ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি..
মন খারাপ করতে ভুলে যাই আজকাল |
খোলা জানলার ধারে বসেছিলাম আজ, আজকের খবরের কাগজের একটা পাতা উড়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে,
সে ও আমার ভুলের জন্যে, কারণ আমার চোখ যে ছিল টিভির পর্দায়, তোমার চোখের দিকে..
কবি বলেছেন "যাহা পাই তাহা চাই না, আর যাহা চাই তাহা ভুল করে পাই"
ভুল করে অনেক কিছু পেলাম !!!!
....................................................................................................................
"তারা মিউজিক" চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ breakfast show" আজ সকালের আমন্ত্রণে" র আমি একজন frequent caller১০ই এপ্রিল ঐ show এর anchor মৈত্রেয়ী "ভুল" টপিক সম্বন্ধে শ্রোতাদের কিছু বলার অনুরোধ করেছিল...তাই এই কবিতাটি আমি সাথে সাথে লিখি আর ফোনে এ পাঠ করি...
তুমি ভোরেরবেলা হয়ে এসেছো আজ নলবনের পাশটিতে, কান দিতে আমার ভুলগুলোর লিস্টিতে |
তুমি আসবে বলে আজ আমার ধূমায়িত চায়ের পেয়ালা ঠাণ্ডা হয়ে গেল,
তোমায় দেখবো বলে ওদিকে আমার দুধ উথলে গেল,
তুমি আসবে বলে আমি পূজোর বাসি ফুল ফেলতে ভুলে গেলাম,
তোমায় দেখবো বলে অপরাজিতা ফুল তুলতে গিয়ে আমি ভুল করে জবার কুঁড়ি তুলে ফেললাম,
তোমার জন্য চায়ের জল ফুটে ফুটে মরে গেল,
টোষ্টারে পাঁউরুটি জ্বলে পুড়ে একেবারে খাক !
তোমার জন্য ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছি..
মন খারাপ করতে ভুলে যাই আজকাল |
খোলা জানলার ধারে বসেছিলাম আজ, আজকের খবরের কাগজের একটা পাতা উড়ে চলে গেল আমার চোখের সামনে দিয়ে,
সে ও আমার ভুলের জন্যে, কারণ আমার চোখ যে ছিল টিভির পর্দায়, তোমার চোখের দিকে..
কবি বলেছেন "যাহা পাই তাহা চাই না, আর যাহা চাই তাহা ভুল করে পাই"
ভুল করে অনেক কিছু পেলাম !!!!
....................................................................................................................
"তারা মিউজিক" চ্যানেলের একটি গুরুত্বপূর্ণ breakfast show" আজ সকালের আমন্ত্রণে" র আমি একজন frequent caller১০ই এপ্রিল ঐ show এর anchor মৈত্রেয়ী "ভুল" টপিক সম্বন্ধে শ্রোতাদের কিছু বলার অনুরোধ করেছিল...তাই এই কবিতাটি আমি সাথে সাথে লিখি আর ফোনে এ পাঠ করি...
Sunday, March 1, 2009
"তারা"-- তাহাদের ক্লাবের নাম

রবির কিরণে ছন্দে ছন্দে দোলা দিয়ে আপনারে |
মল্লিকার সুগন্ধে আর মৈত্রেয়ীর মিষ্টতায়
ছন্দের তালে তালে আর ছন্দাদির আতিথেয়তায় |
তারায় তারায় জাগাও তোমার আলোক ভরা বাণী
তুমি সুন্দর আর সার্থক হও শুধু এইটুকু আমি জানি |
বিশ্বাস রেখো মানবতায় আর সহমর্মিতায়
তারার আলোয় আলোকিত করো জগতের সব কলুষতায় |
যা কিছু কপট কালিমালিপ্ত মুছিয়ে ধরাকে করো যে শান্ত
গানের বানীকে পাথেয় করে এগিয়ে চলো শির উন্নত করে ,
আমাদের পাশে রেখো যে তোমার এইটুকু আবদার
আকাশে বাতাসে ছোটো-বড় তারার হোক জয় জয়াকার |
Wednesday, November 5, 2008
অদ্রিজার দোলায় গমন
অদ্রিজা-জননীর দোলায় গমন করলেন। আশ্বিনের শারদপ্রাতের শঙ্খনিনাদ, ঢাকের বাদ্যি, শিউলির গন্ধ এ সব কিছু ধুইয়ে, মুছিয়ে তিনি চতুর্দোলায় গমন করলেন। জনগণের স্বাস্থ্যে লাগলো দোলা। ভেক্টরবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেল। ব্যাধিগ্রস্ত স্বাস্থ্য-পরিষেবার কবলে পড়ে কত প্রাণ অকালে চলে গেল। কৃষি না শিল্প এই টানাপোড়েনে মার খেল এ রাজ্য। রাজ্যের শিল্পায়নকে কাঁচকলা দেখিয়ে টা টা করে টাটার মত বড় সংস্থা সানন্দে বেরিয়ে গেল এই রাজ্য ছেড়ে। বাঙালির গৌরবের আইকন সৌরভ তাঁর ক্রিকেট জীবনের বৃত্ত সম্পূর্ণ করে যবনিকা টানলেন... হয়তো আরো কিছু আমরা পেতাম তাঁর কাছ থেকে। সারা বিশ্ব জুড়ে রিসেশনের ঢেউ এখন। ভারতের অর্থনীতির তটভূমিতেও সেই ঢেউ আছড়ে পড়েছে। শেয়ার-সূচকের ক্রমাগত পতন , টাকার মূল্যের হ্রাস এই সবকিছু আমাদের অর্থনীতিকে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে। সন্ত্রাসবাদ, জঙ্গি-হামলা ,ল্যান্ডমাইন বিস্ফোরণ ক্রমশঃ তাদের প্রকান্ড কালো থাবা দেশের অভ্যন্তরে বিস্তার করে অসহায় মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে প্রতিবার তারা সরকারি গোয়েন্দাদের নিরাপত্তার ঘেরাটোপ এড়িয়ে কার্যসিদ্ধি করে রক্ষা পেয়ে যাচ্ছে। অদ্রিজার পুনরাগমন হোল কার্ত্তিকের কৃষ্ণপক্ষে, করালবদনী ষোড়শ-উপাচারে পূজিতা হলেন ঘোর অমাবস্যার পুণ্যলগ্নে |মুক্তকেশী,মুণ্ডমালা-বিভূষিতা এসেছিলেন তাঁর লোলজিহ্বায় রাজ্যের তমসা,কালিমা লেহন করে আমাদের মুক্তি দিতে। কিন্তু অতি শীঘ্রই বিসর্জনের বাজনা বেজে উঠল। ক্রন্দনরত বাঙালী মাতৃমূর্ত্তিকে নিমজ্জিত করতে করতে ভাবছে, মায়ের সাথে তাদের সব কিছু বিসর্জন হয়ে গেল নাতো? যে দীপাবলী সাজিয়ে তারা দীপাণ্বিতার অমাবস্যাকে আলোকিত করেছিল তা কি সত্যি নাকি প্রহসন? আমাদের জীবনের সামাজিক,রাজনৈতিক, আর্থ-সামাজিক,, নৈতিক,অর্থনৈতিক প্রত্যেক ক্ষেত্রের গুপ্ত চোরা কুঠুরি আঁধারে মসীলিপ্ত হয়ে রইল। দীপাবলীর আলোক-রশ্মি প্রবেশ করলো না সেই পঙ্কিলতার গর্তে। শুধু হা-হুতাশ, আবেগ,আর অতিন্দ্রিয় সুখের আরাধনা করে, নেতিবাচক মানসিকতার উপাসনা করে আর পূর্বসুরীদের জ্বালাময়ী ভাষণ কে পাথেয় করে আমরা চলতে থাকবো যুগ যুগ ধরে। রাজনৈতিক অমাত্যগণ, আমলা, মন্ত্রীরা গণতন্ত্রের পূজা-প্রহসন নিয়ে ব্যস্ত থাকবেন আর আমরা সাধারণ মানুষেরা থিয়োরি অফ নেগেটিভিটির আরাধনা করে যাবো। এই ভাবেই দেশের কাজ ও দশের কাজ চলবে। শিল্প-কলা-কৃষ্টি-ক্রীড়ার পীঠস্থান সনাতন ভারতভূমি এই ভাবেই ভৌগোলিক মানচিত্রের মর্যাদা বহন করে চলবে | সমস্যা সঙ্কুল বঙ্গবাসী তথা ভারতবাসীর জীবন বন্ধ-হরতাল-মিছিল-ধর্ণার ছন্দে আবার দুলবে একটা বছর... অদ্রিজা-মায়ের দোলায় গমন বলে কথা!!!
Monday, October 13, 2008
তুমি আসবে বলে তাই ....
জিত্ , শুভায়ন , অরিজিত ,স্বাগত , ধুর্যটি , স্বাগতা , মহশ্বেতা , চেতা আর তনুশ্রী(রাকা)... এরা সোনার তরীর পরিবারের ক'জন | এরা নতুন যৌবনের দূত। এরা অকারণে চঞ্চল। এরা দামাল ,এরা অদ্ভুত। এরা নবীনতায় ভরা, সজীবতায় পূর্ণ। এদের মনে অসীম সাহস, মুখে সদা হাসি। এদের প্রাণে আছে বল যেন জোয়ার জলে ভাসি। নতুন প্রজন্মের এই ক'জন পাগলা হাওয়ায় মেতে উঠে গড়ে তুলেছে একটি দলছুট ব্যাণ্ড যার নাম "প্রান্তিকা" এরা পুরাতনকে ফেলে দেয় না, নতুনকে ও স্বাগত জানায় । শান্তিনিকেতনের অনতিদূরে ছোট্ট শহর প্রান্তিকের সোনারতরী আবাসনের দুর্গোত্সবে আমরা এদের প্রতিভার পরিস্ফূরণ লক্ষ্য করি। এদের চোখে সুরের ভাষা, মুখে স্বরের মূর্ছনা, এবং কন্ঠে সুর,ছন্দ,তাল ও লয়ের অপূর্ব মেল বন্ধন লক্ষ্য করা যায়।
Subscribe to:
Posts (Atom)